কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পুলিশের অভিযানে বিএনপির ১১জন নেতা-কর্মীসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ। গত রাতে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ।
শুক্রবার সকালে জেলা পুলিশের কন্টোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন জানান, জেলায় বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ অভিযান চালায়। এতে সকাল পর্যন্ত ১১ জনকে ধরার হয়েছে। তিনি আরও জানান, ‘আজ সকাল দশটায় শহরের মজমপুর এলাকায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির মানববন্ধন কর্মসূচী ছিল। কিন্তু পুলিশের বাধায় তা পন্ড হয়ে গেছে।
স/এষ্

