ঢাকাশনিবার , ১৬ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় নির্বাচনী ভোজের খাবার জব্দ

admin
জানুয়ারি ১৬, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় নির্বাচনী ভোজের খাবার জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি ॥ ভোটারদের কাছে টানতে বড় বড় ডেকচিতে চলছে পোলাও রান্না। অন্যপাশে চলছে ভোটগ্রহণ। বিশাল এ আয়োজন। তবে শেষমেষ সে আয়োজন জল ঢেলে দিয়েছে প্রশাসন। এঘটনা কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

জানা গেছে,ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে সকাল থেকে পোলাও রান্নার আয়োজন করেন। সেখান থেকে প্যাকেটজাত করে ভ্যানে বোঝাই করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সেখানে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ১০ ডেচকি ও ১০০ প্যাকেট পোলাও। পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়।

রান্নার কাজে নিয়োজিতরা কয়েকজনের সঙ্গে করা হলে তারা জানান,প্রায় ৯ মণ চালের পোলাও রান্না করা হচ্ছিল।

এদিকে আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায় এ খাবার জব্দ করা হয়েছে। পরে খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

এব্যাপারে ওই কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি’র সঙ্গে একাধিকবার মুঠোই ফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

উল্লেখ্য,এই কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি এর আগেও ভোটারদের মাঝে নারকেল তেল বিতরণ করতে গিয়ে ১০ হাজার টাকার জরিমানা দেন।

স/এষ্