ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরধরে যুবক নিহত

admin
অক্টোবর ২২, ২০১৭ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরধরে যুবক নিহত

কুষ্টিয়া,  কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরে জমাজমি নিয়ে বিরোধের জেরধরে সাইদুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।

নিহত সাইদুল ভেড়ামারার উপজেলার গোলাপনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার (ওসি) আমিনুল ইসলাম জানান, গত দুই দিন আগে গোলাপনগরের সাইদুলের সাথে প্রতিবেশী মুনসুর আলীর জমাজমি নিয়ে বিরোধের জেরধরে ধরে দেশীয় অস্ত্রদিয়ে সাইদুলের মাথায় আঘাত করে মনসুর। এ ঘটনার পর পরিবারের লোকজন সাইদুলকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করে। আজ বিকেলে সাইদুলের শারীরিক অবস্থার অবণতি ঘটলে চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গোলাপনগর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানাগেছে।

স/মা