কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে কালু (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রাম থেকে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
আটককৃত কালু আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকার মৃত মনছের মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে এলাকায় মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কালুকে জানালা দিয়ে মোবাইল চুরির সময় সাধারন মানুষ হাতে নাতে ধরে। পরে আজ সকালে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।
আমলা পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে কালু নামের একজনকে আটক করে। কালু কচুবাড়ীয়া এলাকার পেশাদার চোর বলে জানা গেছে।
স/এষ্

