ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় কৃতি শিক্ষার্থীদের আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি প্রদান

admin
অক্টোবর ৭, ২০১৭ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি-২০১৬ প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত কৃতি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমানের সভাপতিত্বে আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মানুন। উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক ও আরমা ওয়েল ফেয়ার সোসাইটির চেয়ারম্যান আব্দুর রাজ্জক।

]’ৎত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম। প্রভাষক শরীফুল ইসলামের সঞ্চালনে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মজিবর রহমান, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী কানিজ ফাতেমা মিমৌসী। শেষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির এককালীন অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

স/মা