ঢাকাবুধবার , ৭ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুষ্টিয়ায় কলেজছাত্রীর ওপর এসিড নিক্ষেপ

admin
জুন ৭, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া : কুষ্টিয়ায় আইরিন আক্তার যুথি নামে এক কলেজছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার শহরের কোর্ট স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আইরিন গড়াই মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের কোর্ট স্টেশনের সামনে থেকে তার ওপর এসিড ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসিড হামলার শিকার ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ জানান, সকালে প্রাইভেট পড়া শেষে শহরের কোর্ট স্টেশনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলো আইরিন। এ সময় পিছন থেকে দুর্বৃত্তরা তার ওপর এসিড নিক্ষেপ করে। এসিডটি তার বোরকার ওপর পড়ায় পিঠে সামান্য ঝলসে গেছে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়েছে।

স/এষ্