ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় আইনজীবীকে হত্যার হুমকি

admin
জুন ২৫, ২০১৯ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ও জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য আবু আজমকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নম্বর-৭৩৬।

গত মঙ্গলবার(১৭জুন) বিকেলে মডেল থানায় আইনজীবি আবু আজম নিজেই বাদী হয়ে ব্যবসায়ী আলম আলী ও তার ছোট ভাই বজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আলম আলী ও বজলুর রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন এলাকার মৃত পলান প্রামানিক ছেলে।

জিডির সূত্রে জানাগেছে,বিবাদী পক্ষ মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আয়ূব আলী ও বাদী পক্ষ উপজেলার চিথলিয়া গ্রামের আলম আলী মধ্যে জমি সংক্রান্ত বিরুদ্ধে আদালতে মামলা চলছে।

যার কেস নম্বর মিস আপীল ১৮/১৮, এ মামলার বিবাদী পক্ষের আইনজীবী হিসাবে দীর্ঘদিন ধরে লড়ছেন জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবু আজম।গত মঙ্গলবার(১৭জুন)দুপুরে ওই মামলার শুনানি ছিল কুষ্টিয়ার অতিরিুক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয়ে। পেশাগত দায়িত্ব পালন শেষে অ্যাডভোকেট আবু আজম বিচারকের কার্যালয় থেকে বের হলে বাদী পক্ষ আলম আলী ও তার ছোট ভাই বজলুর রহমান তাকে হত্যার হুমকি দেয়।

শুধু তাই নয় লাশ মেশিনের নিচে পিশে দেওয়ার হুমকিসহ অশ্লীল ভাষায় গালি গালাজ করে এবং বিভিন্নভাবে সন্ত্রাসীদের দিয়ে হত্যার হুমকিও দেয় তারা।

এদিকে অ্যাডভোকেট আবু আজম সাথে কথা হলে তিনি বলেন, আমার পেশাগত দায়িত্ব পালন কাজে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। নিরাপত্তা হীনতায় ভুকছি তাই থানায় অভিযোগ দায়ের করেছি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, বিষয়টি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষ হলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্