ঢাকাবৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ার দৌলতপুর ট্রাক চাপায় চালকল মিলের শ্রমিক নিহত

admin
ডিসেম্বর ২৪, ২০২০ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর ট্রাক চাপায় চালকল মিলের শ্রমিক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় হানিফ (৩৫) নামে চালকল মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রীজের ওপর এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক দৌলতপুর উপজেলার মসলমপুর লক্ষীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হানিফ বাইসাকেল যোগে আল্লারদর্গা বায়জীদ এগ্রোফুড চালকল মিলে কাজে যাচ্ছিলেন। এসময় আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রীজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালি ভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হানিফ নিহত হ’ন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক হলেও চালক পালিয়েছে।

স/এষ্