ঢাকাশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৩০, আটক-৮

admin
মে ২৬, ২০১৭ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৮জনকে আটক করা হয়েছে। আহতদের দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার (ওসি তদন্ত) শাহা দারা খান জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও বর্তমান ইউপি সদস্য ইসমাইল হোসেনের সমর্থকরা সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ৫০-৬০ জন ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও একে অপরের ওপর হামলা করে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড সর্টগানের ফাকা গুলি ছুড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।
তিনি আরো জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

স/এষ্