ঢাকাবুধবার , ২৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুশাখালী ০৬ নং ওয়ার্ড হতে মেম্বার পদে লড়বেন কাজী দেলোয়ার

admin
সেপ্টেম্বর ২৯, ২০২১ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ইউপি নির্বাচনে কুশাখালী ০৬ নং ওয়ার্ড হতে মেম্বার পদে লড়বেন কাজী দেলোয়ার

এ.কে আজাদ: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ১৮ নং কুশাখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড হতে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজী মোঃ দেলোয়ার হোসেন। তিনি অত্র ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্নে ঐতিহ্যবাহী কাজী বাড়ীর কাজী মৌলভী তাফছির আহমেদের সু্যোগ্য সন্তান।

একান্ত আলাপচারিতার মধ্য দিয়ে ভোটে বিজয়ী হতে আগ্রহী এই প্রার্থী আমাদের প্রতিবেদককে জানান,ছাত্র জীবন হতেই তিনি জনগনের সুখে-দুঃখে পাসে ছিলেন।কুশাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বেশ কিছুদিন, দায়িত্বশীল হওয়ায় ইউনিয়ন ছাত্রলীগকে সু-সংগঠিত করতে পেরেছেন।

বর্তমানে তিনি নিজ এলাকায় হাজী ও কাজী বাড়ী জামে মসজিদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং সামাজিক নানামুখি কর্মকান্ডে জড়িত রয়েছেন।এলাকার মানুষ তাদের মুল্যবান ভোট দিয়ে আপনাকে বিজয়ী করলে, আপনার করনীয় কি হবে?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন-আমি মেম্বার হলে জনগনের আশা-আকাংখা ও প্রত্যাসার যায়গা পুরন করবো।

অবহেলিত এই এলাকার রাস্তা ঘাট, পোল-কালভার্ট নির্মানের পাসাপাসি সৃজনশীল উন্নয়নে জোর দেবো।এছাড়া মাদক,জুয়া,ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়ে নৈতিকতার সহিত কাজ করে যাবো।বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতাসহ যেসকল সুযোগ সুবিধা সরকার হতে ইউনিয়ন পরিষদে আসে আমি তার শতভাগ পাইয়ে দেওয়ার অঙ্গীকারবদ্ধ।

এলাকার সচেতন মহল জানান, কাজী দেলোয়ার সবসময় সদালাপী ও হাস্যোজ্জ্বল প্রকৃতির একজন মানুষ। সে মেম্বার হলে আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন হবে।তাইতো পাড়া মহল্লা হতে শুরু করে চায়ের দোকান গুলোতে কাজী দেলোয়ারের বেশ গুন্জন শুনা যাচ্ছে।

স/অ