ঢাকাসোমবার , ২৮ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুশাখালীতে চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে বিধবাকে মারধরের অভিযোগ!

admin
ডিসেম্বর ২৮, ২০২০ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুশাখালীতে চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে বিধবাকে মারধরের অভিযোগ!

এ.কে আজাদ(জেলা প্রতিনিধি) : লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের পুত্র জুয়েল কর্তৃক নির্মম নির্যাতনের স্বীকার অত্র ইউনিয়নের বিধবা ভাতা ভোগী চান ভানু।ঘটনাটি ঘটেছে অদ্য ২৮ শে ডিসেম্বর সকাল আনুমানিক ৯ঃ০০ ঘটিকার সময়।

এ ব্যাপারে নির্যাতিতা চান ভানু আমাদের প্রতিবেদককে জানান,প্রায় তিন বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর চেয়ারম্যানকে ২৫০০ টাকা দিয়ে বিধবা ভাতা পেতে চান।কিন্তু চেয়ারম্যান বিভিন্ন তালবাহানায় তাকে ঘুড়াতে থাকলে তিনি কুশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের শরনাপন্ন হন।

জাহাঙ্গীর আলম তাকে সহযোগিতা করে সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালা্হউদ্দিন টিপুকে অবগত করেন।উপজেলা চেয়ারম্যান তার পরিষদের কোঠা হতে ইউনিয়ন যুবলীগ সভাপতির দায়িত্বে বিধবা ভাতার বই সম্পন্ন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠিয়ে দেন।

ইউপি চেয়ারম্যান ওই বিধবাকে বইটি না দিয়ে বরং তার বখাটে ছেলেকে দিয়ে আরো টাকা আদায় করে নিতে চায়।ঘটনার দিন ভুক্তভোগী চেয়ারম্যানের বাড়িতে বইটি আনতে গেলে চেয়ারম্যান নুরুল আমিনের ওই বখাটে, উচরিঙ্খল পুত্র জুয়েল তাকে সারা শরীরে ঝাড়ুপেটা করে।খবর পেয়ে ভুক্তভোগী চান ভানুকে তার পরিবারের লোকজন উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে আসেন এবং স্হানীয় ডাক্তারকে দিয়ে চিকিৎসা করান।

এরপর চান ভানু ও তার পরিবারের লোকজন তার ওয়ার্ডের মেম্বার সহ গনমান্য ব্যাক্তিবর্গকে বিষয়টি অবগত করেন।ভুক্তভোগী এ ব্যাপারে লক্ষ্মীপুরের আইন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।প্রসঙ্গতঃচেয়ারম্যান নুরুল আমিনের এহেন অনেক কর্মকান্ডের পাসাপাসি ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এ পর্যন্ত অনেক মামলায় জবাব দিতে হয়েছে ওই চেয়ারম্যানকে।