ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুয়াকাটায় খাদ্য পোড়াতেল নিষিদ্ধ নিয়ে সচেতনতা মূলক সভা

abu naser
জানুয়ারি ৬, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুয়াকাটায় খাদ্য পোড়াতেল নিষিদ্ধ নিয়ে সচেতনতা মূলক সভা

জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রতিনিধি।। পর্যটননগরী কুয়াকাটায় খাদ্য পোড়াতেল নিষিদ্ধ নিয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মুনজার বাংলা প্রাইভেট লিমিটেড এর যৌথ আয়োজনে শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় কুয়াকাটায় হোটেল ইন ইন্টারন্যাশনাল এর হল রুমে কুয়াকাটা ও আলীপুর বন্দরের প্রায় শ’খানেক খাবার হোটেল মালিকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান বক্তা ডা. মোহাম্মাদ নাজমুল কায়েস বলেন, পোড়াতেল বারবার ব্যবহার করলে হৃদরোগ, ক্যান্সার সহ নানাজটিলরোগ হতে পারে। তাছাড়া এই তেল যত্রতত্র ফেল্লে এটা পরিবেশের মারাত্বক ক্ষতি করে। এই পোড়াতেল মুনজার বাংলা প্রাঃ লিঃ নিরাপদ খাদ্য অধিদপ্তর এর অধীনে তা ক্রয় করে থাকে। তাদের নিজস্ব ড্রামের মাধ্যমে।

প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান ডা. আব্দুল কাইউম সরকার বলেন, মুনজার বাংলা প্রাইভেট লিমিটেড এর প্রেরণ কৃত ড্রামে পোড়াতেল সংরক্ষণ করতে হবে এবং তারা তাহার ন্যায্য মূল্য দিয়ে তা কিনে নিবে। অবশ্যই পোড়া তেল গুলো তাদের প্রদানকৃত ড্রামে সংরক্ষণ করতে হবে। যাতে মানবদেহে সুরক্ষা এবং পরিবেশের ক্ষতি সাধন হতে মুক্তি পাওয়া যায়।

হোটেল মালিকরা সাংবাদিকদের বলেন, এটা খুবই ভালো উদ্দ্যোগ আমরা স্বাধুবাদ জানাই কারণ এই পোড়াতেল মুনজার বাংলা প্রাইভেট লিমিটেড এর প্রেরণ কৃত ড্রামে সংরক্ষণ করলে যেমন পরিবেশের ভারসম্য ঠিক থাকবে, অন্যদিকে আমরা আর্থিক ভাবেও উপকৃত হবো।

জানা গেছে, মুনজার বাংলা প্রাইভেট লিমিটেড অন্যান্য সকল বিভাগে তাদের কার্যক্রম ইতিমধ্যেই করে আসছে। কুয়াকাটা তাদের নতুন কার্যক্রম হিসাবে সংযোজন হচ্ছে, যার কার্যক্রম ২য় সপ্তাহ জানুয়ারি ২০২৩ থেকে আরম্ভ হবে।

স/এষ্