ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুমিল্লা সিটি নির্বাচন ৩০ মার্চ অনুষ্ঠিত হবে

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। আগামী ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। মনোনয়ন যাচাই- বাছাইয়ের ৫-৬ মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ১৪ মার্চ ধার্য করেছেন নির্বাচন কমিশন। সিটি কর্পোরেশনের ওয়ার্ড ২৭ টি, সংরক্ষিত ওয়ার্ড-৯ টি, মোট ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ২৭৩ জন।
আজ সোমবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করে কমিশন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারী। তবে আইনি জটিলতা থাকায় সে নির্বাচন করতে পারেনি রবিক কমিশন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষনা করলো।

স/শা