ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুমিল্লা সিটি কর্পোরেশন  মনোনয়ন নিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি: 
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) তফসিল ঘোষনার পর থেকেই আওয়ামীলীগ – বিএনপি সহ বিভিন্ন দলের মনোনোয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আইনী জটিলতা সহ নানা কারনে কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও ছিল অনেকটা সংশয়ে। অবশেষে নবনিযুক্ত নুরুল হুদা কমিশনের তফসিল ঘোষনার মধ্য দিয়ে নগর জুড়ে এখন বইছে সিটি নির্বাচনের হাওয়া। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ীলীগ এবং বিএনপি থেকে কে মনোনোয়ন পাচ্ছে? কে হচ্ছে কুসিকের ২য় নগর পিতা? এখন প্রশ্ন যখন সর্বত্র বিএনপির সম্ভাব্য মনোনোয়ন প্রত্যাশীর তালিকা ছোট হলেও ক্ষমতাসীন দলে হাফ ডজন অতিক্রম করেছে। জানা গেছে ২৭ টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর ২০১২ সালের ৫ জানুয়ারী কুমিল্লা সিটি কর্পোরেশরনের ১ম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ ফ্রেব্রুয়ারী তফসিল ঘোষনার পর থেকে আওয়ামীলীগ, বিএনপি, জাপা, জাতীয় পার্টি ও স্বতন্ত্র পদে অন্তত ১ ডজনেরও অধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। বড় দুই দল থেকে দলীয় সমর্থন পেতে এসব প্রার্থীর কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামীলীগ থেকেই অন্তত হাফ ডজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। আওয়ামীলীগের মনোনোয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রেীয় কৃষকলীগের সহ- সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি আরফানুল হক রিফাত, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচিত যুগ্ন সাধারন সম্পাদক কবিরুল ইসলাম সিকদার, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক সিটি কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিম, এফসিআইএর পরিচালক তরুন আওয়ামীলীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান ও কুমিল্লাা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল ইসলাম, অপর দিকে বিএনপি থেকে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু মনোনোয়ন দৌড়ে এগিয়ে আছেন, একই দল থেকে মনোনোয়ন চাইতে পারেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জামায়াত থেকে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, জাতীয় পাটির্ থেকে এয়ার আহাম্মেদ সেলিম এবং স্বতন্ত্র থেকে মেজর (অব:) মামুনুর রশিদ। দুই দলের প্রার্থীরা কেন্দ্রে লবিং এর পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক ও মোড় গুলোতে ব্যানার পেস্টুন টাঙ্গিয়ে নগরবাসীকে সালাম ও শুভেচ্ছা জানানোর অন্তরালে নিজেকে প্রার্থী হিসেবে প্রচারনা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমর্থকরা প্রচারনার পাশাপাশি পছন্দের প্রার্থীর জন্য দোয়া কামনা করছেন । সদ্য বিদায়ী মেয়র ও জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল হক সাক্কু কাজ করে যাচ্ছেন। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিদেশী অনুদান স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে পাওয়া অর্থ এবং সিটি নিজস্ব তহবিল থেকে গত ৫ বছরে সিটি কর্পোরেশনে প্রায় ৫শ কোটি টাকার নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। সিটির উন্নয়নের গতি অব্যাহত রাখতে নগরীর ভোটারদের দোয়া কামনা করছেন।

স/শা