ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুমিল্লা সিটি কর্পোরেশনে বেড়েছে ভোটার ও কেন্দ্রের সংখ্যা

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি: 
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য ২ মার্চ মনোনোয়নপত্র জমাদানের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে। এ দিকে এবার বেড়েছে ভোটার ও কেন্দ্রের সংখ্যা। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং অফিসার ২৪ ঘন্টার মধ্যে ব্যানার ও পোষ্টার অপসারনের নির্দেশ দিয়েছেন। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায় ২০১২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় কুমিল্লা নগরীর ২৭ ওয়ার্ডের ভোটার ছিল ১ লক্ষ ৬৯ হাজার ২৭১ জন। এবার তা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭ হাজার ৩৮৪ জনে, এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৫৫ জন। পূর্বে কেন্দ্রের সংখ্যা ছিল ৬৫ জন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ টিতে। তবে ভোটার ও কেন্দ্র আরও কিছু বাড়তে পারে বলে রিটার্নিং সূত্রে জানা গেছে।

স/শা