ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুমিল্লায় আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ

admin
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

রকিবুল হাসান রকি : আল্লামা আহমদ শফি (রহঃ) কে নিয়ে কটুক্তি করার দায়ে গ্রেফতারকৃত আলাউদ্দিন জিহাদী এর মুক্তির দাবিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র সেনা সহ তাদের অনুসারীরা।

মহাসড়কের হোটেল নুরজাহানের সামনে অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ এ মহাসড়কের সকল যানবাহন বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে ছাত্র সেনা নেতাকর্মীরা। আন্দোলনকারীদের একটাই দাবি তারা আলাউদ্দিন জেহাদীর মুক্তি চায়। এদিকে মহাসড়ক বন্ধ করে আন্দোলন এর ফলে এতে চরম ভোগান্তিতে পরতে হয় সাধারণ যাত্রী সহ হাজার হাজার মানুষকে।

এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আলাউদ্দিন জিহাদীর অনুসারীরা আকস্মিকভাবে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ এর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

স/এষ্