ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুপ্রস্তাবে ‘না’ , কিশোরী না বলায় ?

admin
আগস্ট ২৫, ২০১৭ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

কুপ্রস্তাবে ‘না’। দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় কিশোরীর হাত কাটল যুবক।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর এলাকায়। বেশ কয়েকদিন ধরেই বছর পনেরোর ওই কিশোরীর পিছু নিত অভিযুক্ত। এক দিন সুযোগ বুঝে কুপ্রস্তাব দেয় পেশায় ঝালাইকর্মী বিনোদ চৌরাশিয়া। সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ওই কিশোরী। আর তাতেই জমে আক্রোশ।  

বিকাল ৩টা নাগাদ একটি বাজারে যায় ওই কিশোরী। সেখানেই বিনোদের দোকান। কিশোরীকে দেখে তার পিছু নেয় সে। কুপ্রস্তাবও দেয়।  

কিশোরী না বলায় দোকান থেকে তলোয়ার নিয়ে এসে হামলা চালায় ওই যুবক। কুপিয়ে কিশোরীর একটি হাত কেটে ফেলে বিনোদ। ঘটনাস্থলে জড়ো হয়ে যান প্রায় ২০০ মানুষ। তাঁরাই বিনোদকে ধরে ফেলে পুলিসের হাতে তুলে দেন।

স/মা