ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কুড়িগ্রামে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Mahin Sarker
সেপ্টেম্বর ২৩, ২০২০ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিতহ অটোচালক নাগেশ্বরী উপজেলার বাঘডাঙ্গা এলাকার মৃত আবুল মাস্টারের ছেলে বলে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজারহাট থেকে ঘরিয়ালডাঙ্গা গামী একটি অটোরিকশার সাথে রাজারহাট গামী অপর একটি অটোরিকশার আমেরতল নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষে ওই অটোরিকশা চালক মারা যান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/ম