ঢাকাশুক্রবার , ৬ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কী হলো সাকিব-তামিমদের

admin
জুলাই ৬, ২০১৮ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ভয়াবহ দুঃসময়ের মধ্যেই পড়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হয়েছে হোয়াইটওয়াশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আরো দুর্দশার মধ্যে পড়েছেন সাকিব-তামিম-মুশফিকরা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো লেজেগোবরে অবস্থা টাইগারদের। না বল হাতে, না ব্যাট হাতে—কোনো দিক দিয়েই সুবিধা করে উঠতে পারছেন না সাকিবরা। অ্যান্টিগা টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয় প্রায় নিশ্চিতই হয়ে গেছে বাংলাদেশের।

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৩ রানে। টেস্টে এটাই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। যে উইকেটে বাংলাদেশ এমন দুর্দশার মাঝে পড়েছে, সেখানেই উইন্ডিজ ব্যাটসম্যানরা দেখিয়েছেন দুর্দান্ত দাপট। ক্রেইগ ব্রেথওয়েটের শতকে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ৪০৬ রান। বল হাতে নিষ্প্রভ হয়ে ছিলেন বাংলাদেশের বোলাররা।

এরপর আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ৬২ রান। উইকেট হারিয়েছে ছয়টি। সব মিলিয়ে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ৩০১ রানে। হাতে মাত্র চারটি উইকেট নিয়ে যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারবে না, সে অনুমান করাই যায়।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ টালমাটাল হয়েছিল শুরুতেই। চতুর্থ ওভারেই সাজঘরের পথে হেঁটেছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। ১০ ওভারের ভেতরেই তাঁদের পিছু নেন লিটন দাস ও মুশফিকুর রহিম। স্কোরবোর্ডে তখন জমা হয়েছে মাত্র ৩৬ রান। অধিনায়ক সাকিব আল হাসান আউট হন দ্বাদশ ওভারে। দিনের শেষভাগে মেহেদী হাসান মিরাজও ফিরে গেছেন সাজঘরে। দিন শেষে ১৫ রান নিয়ে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ।

আরআর