ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কিশোর গ্যাং: পিরোজপুরে ৯২ জনকে আটক

nayem ahmed
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: এবার কিশোর গ্যাং রোধে ৯২ জনকে আটক করেছে পিরোজপুরে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ থেকে রাত ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার হায়াতুল ইমরান খান বলেন, কিশোররা নানা অপরাধে জড়াচ্ছে। বিশেষ করে এই কিশোর গ্যাং মাদক, ইভটিজিংসহ তারা বিভিন্ন ক্ষেত্রে বড় অপরাধের সঙ্গেও যুক্ত হচ্ছে।

তিনি আরোও বলেন, “তাদের অপরাধ থেকে দূরের রাখার জন্য বিশেষ সতর্ক হতে হবে। রাতে কেউ বাইরে আড্ডা দিতে পারবে না। পিরোজপুরে কোনো কিশোর গ্যং সৃষ্টি হতে দেওয়া হবে না। আজ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।”

এছাড়া তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “সন্তান কোথায় থাকে, কার সাথে আড্ডা দেয় এবং প্রয়োজন ছাড়া রাতে বাইরে থাকে কি না সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।

“উঠতি বয়সের ছেলেরা যাতে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপরাধ করতে না পারে সেজন্য অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

 

স/এন