ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কিশোরী ফুটবলারদের পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী

admin
জানুয়ারি ৪, ২০১৮ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

২০১৭ সালের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ মেয়েদের ফুটবলে শিরোপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো ট্রফি জিতে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন তারা। তাদের এ অর্জনের স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে গণভবনে কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন তিনি। এসময় তাদের হাতে এক লাখ টাকা করে চেকও তুলে দেন প্রধানমন্ত্রী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেয়েদের খেলার প্রশংসা করেন। এ নিয়ে বয়সভিত্তিক আসরে সাফল্যের জন্য মেয়েরা দু’বার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন। গত বছর এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে সেরা হয়ে গণভবনে ডাক পেয়েছিলেন মেয়েরা। থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে যাওয়ার আগে সংবর্ধিত হয়েছিলেন।

দ্বিতীয়বারের মতো সংবর্ধনা পেয়ে কোচ গোলাম রব্বানী ছোটন গণমাধ্যমকে জানান, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে থাইল্যান্ড যাওয়ার আগে একবার সংবর্ধনা পেয়েছিলাম। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে সেরা হয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। বলেছেন, তিনি খুশি। মেয়েরা ভালো ফুটবল খেলছে।’

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে ভীষণ খুশি হয়ে এই কোচ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের খেলা দেখছেন। তিনি ব্যস্ততার মাঝেও সময় খুঁজছিলেন, দেখা করবেন। আমরা খুশি তার সাক্ষাৎ পেয়ে। দেশের প্রধান যখন ডাকেন, তখন সবার জন্য সেটা খুশির খবর।’

অধিনায়ক মারিয়া মান্ডা বলেন,‘আমরা সবাই খুব খুশি। সবাইকে সংবর্ধনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমরা যেন দেশের জন্য আরো সুনাম বয়ে আনতে পারি সেভাবে খেলতে। আমরা তার কথায় অনুপ্রাণিত। আরো ভালো খেলার প্রেরণা পেয়েছি।’

সাফ’র আসরে সেরা খেলোয়াড় ডিফেন্ডার আঁখি খাতুন বলেন, ‘আমরা খুশি। প্রধানমন্ত্রীও খুশি। এর আগেও তার কাছ থেকে পুরস্কার নিয়েছি। উনি আমাদের খেলা দেখেছেন। আমি যখন তার কাছে যাই, তখন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- তুমি তো অনেক লম্বা। এখন আমরা আরো ভালো খেলবো। প্রেরণা দেবে এই সংবর্ধনা।’

স/এষ্