বিদ্যুৎ প্রসাদ রায়, কিশোরগঞ্জ থেকে: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব সুবর্ণ জয়ন্তি উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন জীবিত সদস্য সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ভূঁইয়া বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। বিশেষ অতিথি ছিলেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক এম.পি. মোঃ আফজাল হোসেন এম.পি, সোহরাব উদ্দিন এম.পি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান। আলোচনা ও স্মৃতিচারণে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিপি শাহ আজিজুল হক, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, একে নাছিম খান, মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, মনোয়ার হোসেন রনি ও সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী প্রমুখ। পরে কমলা সুন্দরী গীতিনৃত্য নাট্য পরিবেশিত হয়।

