কিশোরগঞ্জে ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
আকিব হৃদয় কিশোরগঞ্জ থেকে
“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে গত ৪ নভেম্বর ২০১৭ তারিখ শনিবার সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও পালিত হয়েছে ৪৬তম জাতীয় সমবায় দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি সমবায় কমিউনিটি সেন্টার, খড়মপট্টি হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমবায় কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র্যালী শেষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সমবায় দিবসের শুভ সূচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানে জেলা বহুমূখী সববায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ হূমায়ূন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এর জেলা প্রশাসক মো: আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও স্পেশাল পিপি এড. এম এ আফজাল, সাবেক জেলা কমান্ডার মোঃ আসাদুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে জেলার শ্রেষ্ঠ সমবায়ী সংগঠনসমূহকে পুরষ্কৃত করা হয়।
স/মা

