ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কিশোরগঞ্জে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

admin
মে ১৮, ২০১৭ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ প্রসাদ রায়, কিশোরগঞ্জ থেকে: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচী গ্রহন করে। সকালে বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম.এ রশিদ, এ্যাড. সৈয়দ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, এ্যাড. আবু সাঈদ ইমাম, এ্যাড. সাইফুল হক খান সাজন, এ্যাড. আমিনুল হক চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, জেলা কৃষক লীগের সভাপতি আহাম্মদ উল্লাহ, সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম নুরু, নারী নেত্রী বিলকিছ বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গনি ঢালী লিমন, সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।

স/এষ্