ঢাকারবিবার , ২৩ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কিশোরগঞ্জে পাবলিক সার্ভিস দিবস উদযাপিত

admin
জুলাই ২৩, ২০১৭ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল রবিবার সকালে কিশোরগঞ্জ কলেক্টরেট প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফরদার মোঃ আক্তার জামিল, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর রাম চন্দ্র রায়, সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, উপ-পরিচালক (কৃষি) মোঃ শফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ। শেষে শ্রেষ্ঠ সেবা প্রদানকারীদের পুর®কৃত করা হয়।

স/এষ্