ঢাকারবিবার , ২৩ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কিশোরগঞ্জে পাটের বাম্পার ফলন

admin
জুলাই ২৩, ২০১৭ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি: আবহাওয়া অনুকূলে থাকায় ও পাটের দাম বিগত বছরগুলোর তুলনায় বেশী হওয়ায় এবারও এই জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে।
গতবারের থেকে দাম বেশী না হলেও লোকসান হবে না কৃষকের। তাই অন্য আবাদের চেয়ে পাটের দিকেই ঝুঁকছেন চাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, কিশোরগঞ্জ সূত্র জানা গেছে, গ্রীষ্মকালীন ফসল উৎপাদন কর্মসূচী খরিপ- ১ (২০১৭-১৮) মৌসুমে জেলার ১৩টি উপজেলার মধ্যে ১২টি উপজেলায় পাট আবাদ লক্ষ্যমাত্রা ১৬৮০০ হেক্টর নির্ধারণ করা হয়েছিল। যা থেকে ১৬৭২০৬ বেল পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু ঐ মৌসুমে পাট চাষিরা ১১টি উপজেলায় প্রায় ২০৮৫০ হেক্টর জমি আবাদ করে। ফলে এ থেকে প্রায় ২০৪৯৭৭ বেল পাট উৎপন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানায়। হাওর এলাকা বিধায় ইটনা ও মিঠামইন উপজেলায় পাট চাষ করা সম্ভব হয় না। সবচেয়ে বেশি পাট চাষ করা হয়েছে ৬২৩০ হেক্টর জমিতে করিমগঞ্জ উপজেলায় এবং কম চাষ করা হয়েছে ৩০ হেক্টর জমিতে অষ্টগ্রাম উপজেলায়।
আবাদকৃত পাটের মধ্যে ২৯৫০ হেক্টর দেশী জাতের, ১০৫০০ হেক্টর তোষা জাতের, ৭১১০ হেক্টর কেনাফ ও ২৯০ হেক্টর মেস্তা জাতের পাট চাষ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ড. মোঃ সাইফুল ইসলাম জানান, এ জেলার চাষীদের মাঝে দিন দিনই পাট চাষে আগ্রহ বাড়ছে। তাছাড়া এখানকার পাটের মান ভালো। দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার পাটে বেশ চাহিদা রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পাট বান্ধব বিভিন্ন কর্মসূচী নেয়ার ফলে পাট চাষিদের মাঝে আস্থা ফিরে এসেছে।
এক প্রশ্নের জবাবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুর রহমান জানান, সময়মত চাষিদের উন্নতমানের বীজ, সার, কীটনাশক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করায় ও সহজ শর্তে কৃষিঋণ বিতরণের ব্যবস্থা থাকায় এবং মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা ভালো ফসল উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করায় এ বছর পাটের বাম্পার ফলন হবে বলে আশা করা যায়।

স/এষ্