শফিকুল ইসলাম কিশোরগঞ্জ থেকে
প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনের দাবীতে কিশোরগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকরা জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গতকাল ৭ মে ২০১৭ তারিখ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা সড়ক পরিবহন কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দয় প্রধানমন্ত্রী বরাবরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক এর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল। এ সময় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক মানিক রঞ্জন দে, সদস্য-সচিব মো.হাবিবুর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য-সচিব লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল ইসলামসহ পরিবহন মালিক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
স/এস্

