ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কিশোরগঞ্জে অবৈধ অস্ত্র রাখার দায়ে একজনের কারাদন্ড

admin
অক্টোবর ১০, ২০১৭ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে বিশেষ ট্রাইব্যুনাল জজ মোঃ শাহজাহান কবীর অবৈধ অস্ত্র রাখার দায়ে গত সোমবার একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। জানা যায়, ২০১৪ সনের ১৬ ডিসেম্বর কটিয়াদী উপজেলার মুমুরদিয়া বাজারস্থ অসীম বাবুর দোকানের সামনে প্লাস্টিকের ব্যাগে দেশীয় তৈরি পাইপগান নিয়ে যাওয়ার সময় আলী আকবর @ আকবার আলী, পিতা- মৃত জমসেদ আলী, গ্রাম- জগৎচর, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জকে পুলিশ আটক করে। পরে তার ব্যাগ তল্লাশী করে পাইপগান উদ্ধার করে ও মামলা দায়ের করে। সাক্ষ্য জেরা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্থ করে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলাটিতে রাষ্ট্র পক্ষে ছিলেন এপিপি আবু সাঈদ ইমাম ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. সাইফুল হক খান সাজন।

স/মা