ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কিশোরগঞ্জের ইটনায় বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ থেকে বিদ্যুৎ প্রসাদ রায়: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির। শুক্রবার উপজেলার এলংজুড়ি ইউনিয়নের ছিলনী গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর যৌথ আয়োজনে এই শিবিরের আয়োজন করা হয়। দিনব্যাপী শিবিরে ঢাকা থেকে আগত চিকিৎসকগণ দুই হাজার রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। তন্মধ্যে দুই শত পাঁচ জন রোগীকে ঢাকায় আগারগাও চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানী অপারেশনের জন্য মনোনীত করা হয়। এছাড়া চক্ষু শিবিরে আগত রোগীদেরকে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান। দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এবং ডাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক অধ্যাপক ডাঃ শাহীন রেজা চৌধুরী।

স/শা