ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কিম জং-উনের হাতে হামলার ‘ছক’

admin
আগস্ট ১৫, ২০১৭ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

কোরীয় উপদ্বীপে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা যখন তুঙ্গে। ঠিক তখনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও মিসাইল পরীক্ষা চালাচ্ছেন কিম জং উন।

যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে দিয়ে যাচ্ছেন হামলার হুমকিও।

এবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটি গুয়ামে হামলার ‘ছক’ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের হাতে তুলে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা।

বহুল আলোচিত এ ‘ছক’ হাতে পেয়ে কিম জং-উন অনেকক্ষণ আলোচনা করেন এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শলাপরামর্শ করেন। তবে এটি বাস্তবায়ন করার আগে তিনি যুক্তরাষ্ট্রের তৎপরতা পর্যবেক্ষণ করবেন এবং কিছু পিয়ংইয়ংয়ের জন্য বিপজ্জনক মনে হলেই পরবর্তী ভাবনায় যাবেন জং-উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ মঙ্গলবার (১৫ আগস্ট) দিয়েছে এ খবর। ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে সম্প্রতি দেশটি বলছিল, তারা পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়ামে হামলার পরিকল্পনা বা ছক আঁকছে।

স/মা