উরির স্মৃতি উস্কে ফের জম্মু-কাশ্মীর সীমান্তে জঙ্গি হামলায় নিহত হয়েছেন তিন সেনা সদস্য। জঙ্গিদের বুলেটে আহত ৪। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ভোরে জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায় একটি আর্মি পেট্রোল পার্টিতে হামলা চালায় জঙ্গিরা।
জঙ্গিদের গুলিতে এক মহিলারও মৃত্যু হয়েছে বলে খবরে জানা যায়। বিএসএফ জানিয়েছে, গত তিন সপ্তাহে এই নিয়ে চারবার কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার উপর হামলা চালাল জঙ্গিরা। এদিন ভোরে শোপিয়ান জেলায় হঠাৎ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি।
এলোপাথাড়ি গুলি চালিয়েই পালিয়ে যায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ চলে এনকাউন্টার। এখনো পর্যন্ত কোনো জঙ্গি ধরা পড়েনি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।
স/শা

