ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জ বাসটার্মিনালে আগুন লেগে পরিবহন কাউন্টার ভস্মিভুত

admin
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ বাসটার্মিনালে আগুন লেগে ১১টি পরিবহন কাউন্টার, ১টি চায়ের দোকান, ১টি সেলুনসহ মোট ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামসুর রহমান জানান, কালীগঞ্জ বাসটার্মিনালে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে সোহেলী, কহিনুর, চাকলাদার, চিত্রা, উত্তরা, মধুমতিসহ ১১ টি পরিবহন কাউন্টার, ১টি সেলুন, ১টি চায়ের দোকানসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনি ধারণা করে আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

কালীগঞ্জ সোনালী পরিবহন কাউন্টারের পরিচালক রাজু আহম্মেদ জানান, আগুনে পুড়ে ১৫টি প্রতিষ্ঠানের মালিক নিঃস্ব হয়ে গেছে। তাদের মধ্যে চায়ের দোকানদারের ফ্রিজসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মঙ্গলবার রাতে বাস টার্মিনালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বেশ কয়েকটি পরিবহন কাউন্টার, চায়ের দোকান ও সেলুন পুড়ে গেছে। রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স/এষ্