ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খানের সাথে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় হয়েছে। শনিবার রাতে ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকের কাজ প্রায়ই একই। উভয়ের কাজেই যথেষ্ট কষ্ট ও পরিশ্রম আছে। পুলিশের কাজে যেমন নির্দিষ্ট সময় সীমা নেই তেমননি সাংবাদিকদের কাজেরও নির্দিষ্ট সময় সীমা নেই। তাই আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলে সমাজ থেকে অপরাধ ও মাদকসহ অন্যান্য অপরাধ কমে আসবে। তবে তিনি সঠিক তথ্য নিয়ে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের পরামর্শ দেন। তিনি আরো বলেন, কাজ করেেল ভুলক্রুটি হয়। যদি আমাদের কাজে কোন ভুলক্রটি ধরা পড়ে তাহলে আপনার তা ধরিয়ে দিবেন। বিভিন্ন অপরাধে কথা আপনারা পত্রিকার মাধ্যমে তুলে ধরলে পুলিশ প্রশাসন তদন্ত করে তার ব্যবস্থা নিবে। তিনি আরো বলেন, আপনারা বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশ করলে সবাই উপকৃত হবে। দেশ ও জাতির উন্নয়ন হবে। তিনি পুলিশ প্রশাসনের সফলতার সংবাদও পত্র-পত্রিকার সাথে তুলে ধরার আহবান জানান। এছাড়া তিনি নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদের শুভেচ্ছা জানান।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয়, কার্যকরী সদস্য কালাম গাজী প্রমুখ।
স/মা

