ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

admin
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

জাকির সভাপতি, নয়ন সম্পাদক ও বাবুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নির্যাতিত,অসহায় ও হয়রানীর শিকার জনসাধারণের পাশে থাকার প্রত্যয় নিয়ে ‘কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব’ এর আত্মপ্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সাত্তার সুপার মার্কেটে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আলোচনা সভা শেষে দৈনিক আমাদের সংবাদ ও ই-নিউজ ৭১ ডটকমের হাসান জাকির কে সভাপতি, দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার ও আমাদের সময়ের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারকে সাধারণ সম্পাদক ও দৈনিক প্রজন্মের ভাবনার বাবুল আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, সহ-সভাপতি কামাল হোসেন (সমাজের কথা-বারবাজার প্রতিনিধি), সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান (দৈনিক সময়ের খবর ও নিউজ৭১ অনলাইন), অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ (দৈনিক আমাদের কণ্ঠ), কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয় (দৈনিক নওয়াপাড়া), প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা ( দৈনিক কল্যাণ), কার্যকরী সদস্য কালাম গাজী, মজনরুল আহসান লিতু ও অপূর্ব রায়।

স/মা