ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

admin
এপ্রিল ৯, ২০১৭ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে গ্রাম ও শহর অঞ্চলের ভিক্ষুকদের স্বাবলম্বী করার জন্য তাদের মধ্যে, ছাগল, মুরগী, শাড়ী, কাপড়, বাদাম,ঝুড়ি, দাঁড়িপাল্লা, ওয়েট মেশিন ও চা বিক্রির সরজ্ঞামসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

স/এষ্