ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে ৫শ চাষীদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

admin
অক্টোবর ২০, ২০১৭ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে ৫শ চাষীদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ৫শ চাষীদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এসব কৃষকদের সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমপি আনার প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫শ জন চাষীদের প্রত্যকে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি, ২০ ডিএপি সারসহ ৩৭৮ টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়।

স/মা