ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জে ৪ জনকে আসামি করে আদালতে চার্জসিট দাখিল

admin
মে ৯, ২০১৭ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

চাঞ্চল্যকর ইজিবাইক চালক খোকন দাস হত্যা মামলায়

ঝিনাইদহ প্রতিনিধি ॥ 
ঝিনাইদহের কালীগঞ্জের চাঞ্চল্যকর ইজিবাইক চালক খোকন কুমার দাস হত্যা মামলায় ৪ জনকে আসামি করে আদালতে চার্জসিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন দীর্ঘ ১০ মাসের অধিক সময় তদন্ত শেষে ১৭১ পৃষ্ঠার এ চার্জসিট (অভিযোগ পত্র) টি গত ৮ মে আদালতে জমা দেন। যার কালীগঞ্জ থানার অভিযোগ পত্র নং৭৯। তদন্তকারী কর্মকর্তা জানান, ইজিবাইক চালক খোকনকে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই হওয়া মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। তার তদন্তকালীন সময়ে ঘটনার সাথে জড়িত তিনি ৪ জনকে সনাক্ত করেন। এদের মধ্যে ৩ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। সে সময় ছিনতাই হওয়া ইজিবাইক ও মোবাইল ফোন সাভার থেকে উদ্ধার করা হয়। যাদের বিরুদ্ধে আদালতে চার্জসিট দেওয়া হয়েছে তারা হচ্ছেন, ঝিনাইদহ সদর থানার মাধবপুর উত্তরপাড়ার আবুল কাশেমের ছেলে হানিফ (২২), একই উপজেলার মাধবপুর গোহাটা পাড়ার হাফিজুর রহমান (২৭), ঢাকা ধামরাইয়ের দক্ষিণপাড়ার অর্পন মজুমদারের ছেলে শ্রীকান্ত মজুমদার (৩১), ও ধামরাইয়ের ছোট চন্দাইল গ্রামের সোহেল (২৩)।

জানাগেছে, ঝিনাইদহের কালীগঞ্জের বেজপাড়া গ্রামের দাস পাড়ার মৃত শ্যামপদ দাসের ছেলে খোকন দাস গত ২০/০৬/২০১৬ নিখোঁজ হয়। ঘটনার পাঁচদিন পর কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের আলতাফ হোসেনের মোল্লাকোয়াস্থ গ্রামের আখক্ষেতের মধ্যে খোকন দাসের অর্ধগলিত মৃত দেহ উদ্ধার করা হয়। এ ঘটনার খোকন দাসের ভাই রিপন দাস বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গত ২৬/০৬/২০১৭ ইং তারিখে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭।
তদন্তকারী কর্মকর্তা তার তদন্তকালীন সময়ে ঢাকা ধামরাই থেকে অর্পন মজুমদারকে গ্রেফতার করেন এবং তার কাছ খোকন দাসের ব্যবহৃত ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে একই এলাকার ছোট চন্দাইল গ্রাম থেকে সোহেলকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার হয়। এ দু’জনের কাছ থেকে পাওয়া তথ্য মতে আবারো গ্রেফতার গ্রেফতার করা হয় ঝিনাইদহ সদর উপজলার মাধবপুর গ্রামের হানিফ ও হাফিজুর রহমানকে। এসব আসামিদের মধ্যে শ্রীকান্ত, সোহেল ও হানিফ ঘটনার সাথে জাড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তিদের নামে দায়ের হওয়া মামলা গুলি সনাক্ত করা খুবই কঠিন। তারপরও মেধা,পরিশ্রম ও পুঙ্খানোপুঙ্খ তদন্তকরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের কাছ থেকে ছিনতাই হওয়ার ইজিবাইক ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। উদ্দেশ্য প্রনোদিত হয়ে মামলায় কাউকে জড়ানো হয়নি। বর্তমানে আসামিদের মধ্যে হানিফ বাদে অন্য তিনজন জামিনে রয়েছে।

স/এষ্