কালীগঞ্জে ৪০ কৃষাণীকে ফুলকপির উপর
ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে কালীগঞ্জে ৪০ কৃষাণীকে ফুলকপির উপর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রোববার বিকেলে আইএফডিসি আয়োজনে ও ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বারপাখিয়া গ্রামের এ ৪০ কৃষাণীকে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম।
আইএফডিসি’র সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ (এভিপিআই) প্রকল্পের আওতায় সুরক্ষিত এবং কৃষাণী কর্তৃক উৎপাদিত সবজির চারা প্রদর্শণী প্লট স্থাপনের পর প্রদর্শণী প্লটের কৃষাণীদের এ ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়া উক্ত প্রশিক্ষনে নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর ব্লকের বারপাখিয়া গ্রামের ৪০ কৃষানীকে পলিনেট ঘর ও ড্রিপ সেচ ব্যবস্থাপনার উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় আইএফডিসি এর এফএমও কৃষিবিদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স/মা

