ঢাকাশুক্রবার , ১৮ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে ১৫০ জন গরীব দুঃস্থদের কম্বল দিলো রোটারী ক্লাব

admin
জানুয়ারি ১৮, ২০১৯ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি ॥ 

ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ জন গরীব,দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বর বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে রোটারী ক্লাব অব ঢাকা প্রিমিয়ার ও রোটারী ক্লাব অব কালীগঞ্জের যৌথ আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব কালীগঞ্জ এর সভাপতি নাজমূল হুদা ডিলাক্সের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের সভাপতি সোহেল নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রোটারী ক্লাবের সদস্য শিবুপদ বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাবের সেক্রেটারী মশিয়ার রহমান, ক্লাবের সদস্য নাসির উদ্দীন টুটুল, মামুনুজ্জামান সোহাগ, কামরুজ্জামান, রবীন্দ্রনাথ ভদ্র, ওবাইদুর রহমান তুহিন প্রমুখ।
রোটারী ক্লাব অব কালীগঞ্জের নেতৃবৃন্দ জানান, তারা বেশ কিছু নীতি নৈতিকতা ও আদর্শ নিয়ে কাজ করছেন। এর মধ্যে রয়েছে গরীব মেধাবী শিক্ষার্থদের বৃত্তি প্রদান, ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ প্রভৃতি।

স/এষ্