ঢাকাশুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

admin
এপ্রিল ১৩, ২০১৮ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কচাতলা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রনি হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কচাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে শহরের একটি গ্যারেজে কাজ করতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চাপরাইল এর দিক থেকে দ্রুতগতিতে মোটরসাইকেলটি কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কচাতলা মোড়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল চালক রনি ঘটনাস্থলেই মারা যান। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স/এষ্