ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
নভেম্বর ১১, ২০১৭ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করীম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির হুসাইন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন ও ফিরোজ আহম্মেদ সেন্টু প্রমুখ।

স/মা