ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার প্রথম এবং একমাত্র হোম ডেলিভারী সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিগষ্টোর ডটকম ডটবিডির পক্ষ থেকে সোমবার বাদ আছর পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীতে নেতৃত্ব দেন বিগষ্টোর ডটকম ডটবিডির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আবু বকর।
র্যালী থেকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, অশ্লীলতা/বেহায়াপনা বর্জন করাসহ অযৌক্তিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার আহ্বান জানানো হয়।
র্যালীতে বিগষ্টোর ডটকম ডটবিডির বোর্ড অফ পার্টনারসের সম্মানিত সদস্যবৃন্দ সহ গ্রাহকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
র্যালীটি বিগষ্টোরের অস্থায়ী কার্যালয় ভারসফট্, মেইন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পুরাতন বাজার এবং নিমতলা বাস স্ট্যান্ড প্রদক্ষিণ শেষে পুণরায় ভারসফট্ এর সামনে এসে শেষ হয়।
স/এষ্

