ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের গেট সভা ও বিক্ষোভ মিছিল

admin
অক্টোবর ৩০, ২০১৭ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে
মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের গেট সভা ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি
পে-কমিশনের ন্যায় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জের মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও গেট সভা করেছে। রোববার সকালে চিনিকল টাইম অফিসের সামনে তারা এ গেট সভা ও বিক্ষোভ মিছিল করে।
মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত গেট সভায় মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হুসাইন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাবেক শ্রমিক নেতা ফজের আলী প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন, কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশলী শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং এফআইডিসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সমন্বয়ে গঠিত সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ গত ১০ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে। সেই সম্মেলনে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন নেতৃবৃন্দ। সেই কর্মসূচির আওতায় মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রোববার গেট সভা ও বিক্ষোভ মিছিল করে।
গেট সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, গত ০১/০৭/২০১৫ ইং তারিখে পে-কমিশন বাস্তবায়ন করলেও আজো মজুরি কমিশন বাস্তবায়ন না করায় দেশের ৪টি সেক্টর কর্পোরেশনে কর্মরত মজুরি কমিশনের প্রায় ৮০ হাজার শ্রমিক অল্প বেতনে চাকুরী করে মানবেতর জীবন যাপন করছে। যা মারাত্মক বৈষম্য এবং অবিচারের শামিল।

স/মা