ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

admin
জুলাই ২৫, ২০১৭ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহের কালীগঞ্জে দুটি হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে শহরের মেইল বাসস্ট্যান্ডে অবস্থিত হোটেল ধানসিড়ি ও হোটেল নিউ বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ঝিনাইদহ ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, পচাঁ, বাসি খাবার বিক্রি, মিষ্টি, দধি ও রসমালাইয়ের মধ্যে মশা মাছি পড়ে থাকা, নোংরা, অপরিস্কার ও শ্বেত শ্বেতে জায়গায় খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে হোটেল ধানসিঁড়ি কে ১৫ হাজার টাকা ও হোটেল নিউ বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি, পঁচাবাসী খাবার বিক্রি ও দধির গায়ে উৎপাদনের ও মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকাসহ বিভিন্ন অপরাধে দুইটি হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স/এষ্