ঢাকারবিবার , ৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া-খুলনাগামী রুপসা ও গড়াই পরিবহনে জরিমানা !

admin
মার্চ ৫, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধী :
ঝিনাইদহের কালীগঞ্জের বেজপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দ্রুতগতিতে গাড়ি চালানো, গাড়ির চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রুপসা ও গড়াই পরিবহনের ২টি যাত্রীবাহী বাসের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. ছাদেকুর রহমান এ জরিমানা করেন। তিনি সাংবাদিকদের জানান, রোববার দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, যাত্রীদের অভিযোগ কুষ্টিয়া-খুলনাগামী রুপসা ও গড়াই পরিবহনের বাসগুলো দ্রুতগতিতে চলে। যার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। অভিযান কালে রুপসা ও গড়াই পরিবহনের দুটি বাসের চালকে দ্রুত গতি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ছাদেকুর জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

স/শা