ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

admin
ডিসেম্বর ১৯, ২০১৭ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকা থেকে ১৫ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-বেজপাড়া গ্রামের সুনীল দাসের ছেলে স্বপন দাস (২৯) ও সুমন দাস (২৭), ছালাভরা এলাকার অনিল দাসের ছেলে কানু দাস (৪৭)।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের বেজপাড়ায় অভিযান চালায় র‌্যাব। এ সময় বাইসাইকেলের টিউবের মধ্যে অভিনব কায়দায় পাচারের সময় ১৫ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় ৩ মাদক ব্যবসায়ীকে।
আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

স/এষ্