ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক লাভলু গ্রেফতার

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৯৫ বোতল ফেন্সিডিলসহ ইমাম হাসান লাভলু (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার কাশিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে কাশিপুর থেকে থানার এসআই নিরব হোসেন উক্ত ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করেন।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ডলি রানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিরব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিপুর গ্রামে অভিযান চালান। সে সময় গোয়াল ঘরের পাশে টয়লেট ও বাথপুরের ছাদের উপর থেকে ১৯৫ পিচ ফেন্সিডিলসহ মাদক স¤্রাট ইমাম হাসান লাভলুকে গ্রেফতার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুপুরে তাকে জেল-হাজতে সোপর্দ করেছে।

স/শা