ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলার মুল হোতা গ্রেফতার

admin
মার্চ ৪, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলার মুল হোতা গ্রেফতার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার মূল হোতা রহিম বাদশা (৩০) কে আটক করেছে রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার ৪ মার্চ দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার ৩ মার্চ দুপুরে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করে রংপুর র‍্যাব-১৩। রহিম বাদশা কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের মহিষামুড়ি গ্রামের বাসিন্দা।

না গেছে , প্রতিবেশী এক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে গত ২১ ফেব্রুয়ারি জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে রহিম। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির পাশে ক্ষেতে কাজ করা মেয়েটির বাবা-মা ছুটে এলে রহিম বাদশা পালিয়ে যায়।

পরে বিষয়টি আপোষ মীমাংসার অপচেষ্টা চালায় স্থানীয় একটি চক্র। ২৮ ফেব্রুয়ারি এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রহিম বাদশার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরে এ মামলাটি ছায়া তদন্ত শুরু করে রংপুর র‍্যাব-১৩। বৃহস্পতিবার ৩ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ এর একটি দল ঢাকা সাভারে অভিযান চালিয়ে এ মামলার মূল হোতা রহিমকে আটক করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার মূল হোতা রহিম বাদশাকে আটক করে থানায় সোপর্দ করেছে রংপুর র‍্যাব-১৩।

স/অ