ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন

admin
নভেম্বর ১০, ২০১৭ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের
নির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে শেয়ার ও সমবায় ভিত্তিক প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বলিদাপাড়া গ্রামে এ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন জাপানের চিকিৎসক ডা: মাসাতো তাকেউচি। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের সভাপতি এ্যাড. শফিউল আলম লুলু। বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খো: শরিফা আক্তার, প্রকৃতি মেডিকপস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. মিজানুর রহমান, আনোয়ার হোসেন, প্রভাত ব্যানার্জী, ইউপি সদস্য মনোয়ারা বেগম, প্রকৃতি মেডিকপস্ হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম সমবায় অধিদপ্তরের নিবন্ধনকৃত এবং শেয়ার ও সদস্যের ভিত্তিতে কয়েকশ মানুষের জমানো টাকা দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আধুনিক মানের প্রকৃতি মেডিকপস হাসপাতাল। যে হাসপাতালে স্বল্প মুল্যে ও আধুনিক মানের সেবা প্রদান করা হবে। এই হাসপাতালে যারা শেয়ার ও সদস্য হবে তাদের জন্য বিশেষ ছাড় ও বছর শেষে লভাংশ পাবেন। হাসপাতালটি কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ায় স্থাপন করা হচ্ছে। প্রথম অবস্থায় এটি ৪ তলা বিশিষ্ট হবে।

স/মা