ঢাকাসোমবার , ২০ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

admin
মে ২০, ২০১৯ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান কালু (৩০) কে গ্রেপ্তার করেছে। সে আড়পাড়া (নদীপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সোমবার সকালে থানার এএসআই মাসুদ রানা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, হাসান কালু একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত রায় ঘোষণার পর থেকে সে পালিয়ে ছিল। সোমবার সকালে গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, আদালত একটি মামলায় হাসান কালু কে দুই বছরের সাজা প্রদান করে। সে দীর্ঘদিন পালিয়ে ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

স/এষ্